সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০৭:২০

দেশব্যাপী বিভিন্ন মন্দিরে হামলা, তাণ্ডব ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মশাল মিছিল করেছে কয়েকটি সংগঠন-ছবি সংগৃহীত

দেশব্যাপী বিভিন্ন মন্দিরে হামলা, তাণ্ডব ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মশাল মিছিল করেছে কয়েকটি সংগঠন।

গণজাগরণ মঞ্চের সংগঠকরদের আয়োজনে শাহবাগ থেকে একটি মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে 'নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ'৷  

সন্ধ্যা ৭টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে আরেকটি মশাল মিছিল বের হয়৷ 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী'দের ব্যানারে এই মিছিলটির নেতৃত্বে দেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত৷

মিছিল শেষে সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ে গ্রেপ্তারের দাবি জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাওয়া হয়৷ হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আগামী ১৯ এবং ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কালো ব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা দেন ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকত৷

এ ছাড়াও, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে আলোর মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ৷ পরে এ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়৷ এ সময় তারা সাম্প্রদায়িকতার বিচার বিভাগীয় তদন্ত, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি পেশ করে৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর