৬ টাকায় ভাত, ১০ টাকায় খিচুড়ি মিলবে জাবির ক্যাফেটেরিয়ায়

জাবি প্রতিনিধি | ১৮ অক্টোবর ২০২১, ০১:৫২

ছবিঃ সংগৃহীত

করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের জন্য তিন বেলার খাবারের ব্যবস্থা করতে খোলা হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।

তিন বেলার খাবারের পাশাপাশি রয়েছে বিকেলের নাস্তা ও চা। ক্যাফেটেরিয়ায় মাত্র ১০ টাকায় মিলবে খিচুড়ি। ভাত ৬ টাকা, সবজি ৫ টাকা, ডাল ৫ টাকা, মুরগির মাংস ৩০ টাকা, মাছ ২৫ টাকা, ডিম ১৫ টাকায় মিলবে। বিশেষ দিনে থাকবে তেহারি, পোলাও ও গরুর মাংস। এছাড়া ১২ টাকায় পাওয়া যাবে পানি ও ঠান্ডা পানীয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু করেছি। এখানে তিন বেলা শিক্ষার্থীরা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবে। খাবারের মান উন্নয়ন এবং মূল্য কমানোর ব্যাপারে আমরা সর্বোচ্চ দৃষ্টি রাখব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রতিদিন কয়েক'শ শিক্ষার্থীর জন্য খাবার প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর