জবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ১৮ অক্টোবর ২০২১, ০০:৫৩

ছবিঃ সংগৃহীত

গুচ্ছভুক্ত দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সুষ্ঠুভাবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে রবিবার বিভিন্ন অফিস চালু থাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

পরীক্ষার প্রথম দিনে ১২ টার সময়ে শুরু হলেও শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থান থেকে ৯ টার দিকেই ক্যাম্পাসে আসতে থাকে। ১০ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ৫টি গেট খুলে দেওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করে। তবে রবিবার সকল ধরণের যান চলাচল করায় বিশ্ববিদ্যালয়ের সামনে এবং এর পার্শ্ববর্তী এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে কিছু শিক্ষার্থী পরীক্ষা শুরুর পরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়।

তবে দেরীতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছালেও পরীক্ষা দিতে কোনো শিক্ষার্থীর সমস্যা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন, পুরান ঢাকা একটি ব্যস্ততম স্থান। এখানে যানজট হওয়াটা স্বাভাবিক। কিছু শিক্ষার্থী যানজটে আটকা পড়ে দেরীতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছালে তাদেরও পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, এবার প্রথম গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী এবং অবিভাবকদের অনেকটা কষ্ট, দূর্দশা লাঘব হয়েছে। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও গুচ্ছ পদ্ধতিতে আসলে শতভাগ দূর্দশা লাঘব হবে।

কেন্দ্র বণ্টনে অভিযোগের বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি কেন্দ্র চয়েজ দিতে বলা হয়েছিল। এর মানে এই না যে তারা আরো ২০ টি দিবেনা। মেরিটের কারণে সবাইকে তো আর সেসব কেন্দ্রে দেওয়া সম্ভব না। মেরিট কম হওয়ায় তাদের অন্য কেন্দ্রে দিতে হয়েছে। কম্পিউটার অটোমেটিকলি তাদের কেন্দ্র সিলেক্ট করেছে। যেহেতু প্রথমবার আমরা এভাবে পরীক্ষা নিচ্ছি সেহেতু কিছু সমস্যা থাকবেই। আমরা শিখছি, শিক্ষার্থীরাও এবার শিখছে। পরবর্তীতে এসব সমস্যা দূর হয়ে যাবে বলে আশা রাখছি।

এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একসাথে পরীক্ষা তারপরেও ছুটির দিনে পরীক্ষা না হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা বারবার পরীক্ষা পিছিয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, মেডিকেল পিছাতে পিছাতে এমন একটা পর্যায়ে আসছে যে পরীক্ষার সময় পাচ্ছিলাম না। এখন এই সময়টায় পরীক্ষা না নিলে দেখা যেত নভেম্বরে পরীক্ষা নিতে হতো। তো দেরী তো আর করা যায় না। যেহেতু শুক্রবার আগে থেকেই অধিকৃত তাই বাধ্য হয়েই রবিবাররে পরীক্ষা দিতে হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর