ইবি রোভার স্কাউটের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

ইবি প্রতিনিধি | ১৬ অক্টোবর ২০২১, ০৩:০৯

ছবিঃ সংগৃহীত

৪৫ জন শিক্ষার্থীকে (সহচর) দীক্ষা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপ। তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠানের শেষদিন শুক্রবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ক্যাম্পাসের আমবাগান মাঠে এ দীক্ষা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ। অতিথি ছিলেন রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর ড. আমিনুল ইসলাম। এছাড়াও ইবির রোভার স্কাউট গ্রুপের প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি রোভার স্কাউট গ্রুপে ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. রুহুল কে এম সালেহ বলেন, ‘স্কাউটিংয়ের দীক্ষা একজন শিক্ষার্থীকে মাদক, কুসংস্কার ও ধর্মান্ধতা থেকে দূরে রাখে। স্কাউটের শিক্ষা ব্যক্তির চরিত্র গঠন করার পাশাপাশি পরিবার ও সমৃদ্ধ সমাজ গড়তে ভূমিকা পালন করে তাই সমৃদ্ধ জাতি গড়তে প্রতিটি শিক্ষার্থীর স্কাউটিংয়ের দীক্ষা নেওয়া প্রয়োজন।’

এর আগে গত বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭ টার দিকে পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর