বিশ্বসেরা গবেষকদের তালিকায় কুবির কোষাধ্যক্ষ আসাদুজ্জামান

তাসফিক আবদুল্লাহ, কুবি প্রতিনিধি | ১৪ অক্টোবর ২০২১, ০৪:০৩

ছবিঃ সংগৃহীত

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের একজন শিক্ষক। বর্তমানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাঝে তাঁর অবস্থান ১০৮ তম, বাংলাদেশি গবেষকদের মাঝে ৮৪৪ তম, এশিয়ার মাঝে ৯৬৭৪০ তম এবং বিশ্বের মাঝে ৪৫৪৮০২ তম হয়েছেন।

তিনি একাধিক বিষয় নিয়ে কাজ করছেন। তার গবেষণার প্রধান বিষয়বস্তুগুলো হল- বায়ো সায়েন্স, বায়ো ইলেক্ট্রনিক, পলিমার সায়েন্স, ন্যানো পার্টিক্যাল, ন্যানো সায়েন্স ইত্যাদি।

তাঁর এই সফলতার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "গবেষণায় নাম থাকাটা ইম্পর্ট্যান্ট না প্রাত্যহিক জীবনে তার প্রয়োগ থাকাটা ইম্পর্ট্যান্ট। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এখানেই থেমে থাকা নয়। আরো বেশি করে গবেষণায় মনোনিবেশ করতে হবে। কারণ গবেষণার কোন বিকল্প নেই। গত ৮/১০ বছর আগেও গবেষণায় অনুদান কোন সরকার দেয় নাই কিন্তু জননেত্রী শেখ হাসিনা এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রজেক্টে গবেষণায় বরাদ্দ রেখেছেন।"

উল্লেখ্য, র‌্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৬৭৫ জন গবেষক স্থান পেয়েছেন। এতে মোট ১৭৯৪ জন বাংলাদেশি গবেষকও স্থান পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর