স্বাস্থ্যবীমার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ০৭:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের প্রেক্ষাপটে বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাওয়ার সুবিধা রেখে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমা চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাশাপাশি জীবন বীমাও চালু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে জীবন বীমার আওতায় তার অভিভাবক এক লাখ টাকা পাবেন।

তবে কোনো শিক্ষার্থীর বয়স ২৮ বছর অতিক্রম করলে অথবা ছাত্রত্ব শেষ হয়ে গেলে বীমা সুবিধা পাওয়া যাবে না।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যবীমা চালু করল। এর আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ বীমা চালু ছিল।

এর আগে পরীক্ষামূলকভাবে সাতটি বিভাগের শিক্ষার্থীদের জন্য এই বীমা চালু করা হয়েছিল জানিয়ে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, পাইলট স্টাডির মাধ্যমে শিক্ষার্থীরা এটার সুফল পাওয়ায় এখন আমরা সকল শিক্ষার্থীর জন্য এটা চালু করেছি।

স্বাস্থ্যবীমার সুবিধাগুলো তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাবেন।

এর মধ্যে হাসপাতালে কেবিন বা ওয়ার্ড ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপচারের ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দৈনিক সর্বোচ্চ ৫ হাজার টাকা পাওয়া যাবে।

বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর জন্য বছরে ১০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় থাকবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি বাবদ প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ ৫০০ টাকা দেওয়া হবে।

স্বাস্থ্যবীমা চালুর প্রক্রিয়া ব্যাখ্যা করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীদের এককালীন বার্ষিক ২৭০ টাকা প্রিমিয়াম দিতে হবে।

চলমান শিক্ষাবর্ষে ভর্তির সময় যেসব নিয়মিত শিক্ষার্থী বার্ষিক প্রিমিয়ামের টাকা দিতে পারেননি, তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ‘হেলথ ইন্সুরেন্স’ বাটন ক্লিক করে টাকা জমা দিতে পারবেন।

টাকা জমা দেওয়ার পর শিক্ষার্থীরা বীমা প্রিমিয়ামের একটি জমা রশিদ পাবেন, যা সংরক্ষণ করতে হবে। বীমা সুবিধা দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে এই রশিদ সংযুক্ত করতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বীমা সংক্রান্ত সকল শর্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে। এছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটের অফিসে যোগাযোগ করে স্বাস্থ্যবীমা চালু করতে পারবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর