রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ৩ হাজার ডিম বিতরণ

সময় ট্রিবিউন | ৯ অক্টোবর ২০২১, ০৫:৩৪

বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় তিন হাজার ডিম বিতরণ করা হয়েছে-ছবি সংগৃহীত

বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকার হরিজন পল্লী, এতিমখানা, পরিচ্ছন্নকর্মী, রাজশাহী উপশহরের শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র ও মেহেরচন্ডি পানিসম্পদ সমৃদ্ধ গ্রামগুলোতে তিন হাজার ডিম বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ লাইভ স্টক সোসাইটি ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ কো-অর্ডিনেশন কাউন্সিল এ উদ্যোগ নিয়েছে।

ডিম বিতরণের আগে শুক্রবার (৮ অক্টোবর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ শীর্ষক আলোচনা সভাটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. হেমায়েতুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, আমাদের মধ্যে একটা প্রথা চালু আছে। আমরা মনে করি যারা হার্টের রোগী, বয়স বেশি বা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের ডিম খাওয়া যাবে না। এটা ভুল ধারণা। ডিম সব বয়সী মানুষের জন্য একটা উপযোগী খাবার। এটি সৃষ্টিকর্তা প্রদত্ত একটি কমপ্লিট ফিড। এর মধ্যে এমন কোনো উপাদান নেই যা মানুষের কাজে লাগে না। আমাদের প্রতিদিনের খাবারে ডিম রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. এস এম কামরুজ্জামান, প্রফেসর ড. মাহবুবুর রহমান, ড. রায়হান গফুর ও ড. রিয়াজল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর