দুয়েক দিনের মধ্যেই অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের হলে তোলার সিদ্ধান্ত : উপাচার্য

ঢাবি প্রতিনিধি | ৫ অক্টোবর ২০২১, ১৮:২৫

ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন। অনেকটা মনে হচ্ছে যেন ঈদের দিনের মতো। যেভাবে আন্তরিকতার সাথে প্রতিটি হলে শিক্ষার্থীদের বরণ করে নিচ্ছে এবং শিক্ষার্থীরা শৃঙ্খলার সাথে উঠছে এটা আমাদের জন্য আনন্দদায়ক। 

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল পরিদর্শন শেষে এসব কথা কথা বলেন উপাচার্য।

তিনি বলেন, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের, শিক্ষার্থীরা চলে আসায় শিক্ষকদের মধ্যেও একটা প্রাণচঞ্চলতা চলে এসেছে, প্রশাসনের মধ্যে প্রাণচঞ্চলতা আসছে। সকলের মনে আনন্দ এটা সবচেয়ে বড় দিক। এত দিন যে স্থবিরতা ছিল, সেটার অবসান ঘটেছে এবং অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব সকল শিক্ষার্থীদের আমরা হলে নিয়ে আসতে পারি সেটাই আমাদের লক্ষ্য। আজকের এই কর্মসূচি সেটি আমাদের পরবর্তী কর্মসূচি এবং সিদ্ধান্ত গ্রহণে অনুপ্রেরণা দিবে। 

দুই একদিনের মধ্যেই অন্যান্য বর্ষের হলে তোলার সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, দুইটি সূচক আমাদের সামনে আছে, যেগুলো শিক্ষার্থীদের আনার অনুকূলে যায়। একটি হলো সংক্রমণ হার সেটি একদমই নিচের দিকে। আরেকটি হল শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার হার সেটিও বৃদ্ধি পাচ্ছে। এই দুইটি আশাবাঞ্চক সূচক বিবেচনায় নিয়েই দুয়েক দিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিব। যাতে সকল শিক্ষার্থীকে নিয়েই আমরা সকল প্রকার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি।

এর আগে এদিন সকল ৮টা থেকে নিজ নিজ হলে উঠছেন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে ফুল, চকলেট এবং বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত মাস্ক দিয়ে তাদের বরণ করে নিয়েছে হল কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর