সময় চাইলেন শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২১, ০৮:৫৭

ফারহানা ইয়াসমিন বাতেন। ছবি- সময় ট্রিবিউন  

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেওয়ার ঘটনার জবাব দিতে তদন্ত কমিটির কাছে ২ সপ্তাহের সময় চেয়েছেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন।

চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কাছে শিক্ষক ফারহানা সোমবার লিখিতভাবে এ সময় প্রার্থনা করেন।

তদন্ত কমিটির প্রধান রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে তদন্ত কমিটির মিটিং চলছে। এ মিটিং শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কিছু বলা সম্ভব হচ্ছে না।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর এ ঘটনা তদন্তে কর্তৃপক্ষ ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই দিন থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করে ওই শিক্ষিকার কাছে জবাব চেয়ে চিঠি দেন। ওই চিঠিতে ৩ অক্টোবর সকালে রবির প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে হাজির হয়ে এ ঘটনার জবাব দিতে বলা হয়। কিন্তু তিনি ওই দিন হাজির না হয়ে ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে ২ সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন।

এদিকে শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে সময় দেয়া হবে কিনা অথবা কত দিনের সময় দেয়া হবে তা নির্ধারণ করতে তদন্ত কমিটি সোমবার সন্ধ্যার পর রবির প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ জরুরি বৈঠকে বসেন।

এর আগে রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্যাতিত ওই ১৪ ছাত্রসহ ৫৭ জন হাজির এ ঘটনায় সাক্ষ্য প্রদান করেন।

উল্লেখ্য, পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি করায় গত ২৫ সেপ্টেম্বর পরীক্ষার হলে প্রবেশের সময় সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ ছাত্রের মাথার চুল কাচি দিয়ে কেটে দেয় রবির সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন।

এ ঘটনায় নাজমুল হাসান তুহিন নামের এক ছাত্র ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা টানা ৩ দিন ওই শিক্ষিকার অপসারণের দাবিতে আন্দোলন ও অনশনের পর গত বৃহস্পতিবার রাতে রবির সিন্ডিকেটের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে শনিবার দুপুর থেকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে তাদের চলমান আন্দোলন শিথিল করে।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র আবু জাফর, নাজমুল হোসাইন ও শামীম হোসেন বলেন, এ বিষয়টি আমাদের জানা নেই; খোঁজ নিয়ে পরে জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর