আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

সময় ট্রিবিউন | ৫ অক্টোবর ২০২১, ০৮:১২

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ আঠারো মাস বন্ধ থাকার পর অবশেষে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ন্যূনতম একডোজ টিকা গ্রহণ সাপেক্ষে প্রথম পর্যায়ে আজ স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য খুকে দেওয়া হচ্ছে হল। শিক্ষার্থীদের হলে ফেরাতে সার্বিক প্রস্তুতিও নিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্বাস্থ্যবিধি ও SOP (Standard Operating Procedure) অনুসরণ করে টিকা গ্রহণের কার্ড/সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে দেখিয়ে শিক্ষার্থীরা আগামীকাল ৫ অক্টোবর ২০২১ সকাল ৮টা থেকে থেকে নিজ নিজ হলে উঠতে পারবেন।’

আজ বিশ্ববিদ্যালয়ের দুটো আবাসিক হল পরিদর্শন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সকাল ১০টায় বিজয় একাত্তর হল এবং সকাল ১০.৩০টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করবেন তিনি।

এদিকে শিক্ষার্থীদের হলে ফেরানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আবাসিক হলগুলোগুলোর সংস্কার কাজ একেবারে শেষের পথে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থী-শূন্য থাকা হলগুলোর বিভিন্ন অংশে মেরামত এবং হলে ফেরা শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে আলাদা নীতিমালা প্রণয়ণ করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী ২৬ সেপ্টেম্বর থেকেই খুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় ও বিজ্ঞান গ্রন্থাগারসহ বিভাগগুলোর সেমিনার। প্রাথমিকভাবে কেন্দ্রীয় গ্রন্থাগারে ৯০০ জন এবং বিজ্ঞান গ্রন্থাগারে ৫০০ জন শিক্ষার্থী বসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আগে আবাসিক হলগুলো খুলে দেওয়া হচ্ছে। হল খোলার পর সশরীরে শ্রেণী কার্যক্রম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি জানান, প্রথম পর্যায়ে স্নাতক চতুর্থবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের হলে উঠানোর পর পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানো হবে।

হল খোলার পর কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে আইসোলেশন ব্যবস্থার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তৃতীয় তলায় ২৫টি শয্যা স্থাপন করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠে খেলোয়াড়দের রেস্ট রুমে স্থাপন করা হয়েছে আরও ২৫টি বেড।

বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসক ডা. সারওয়ার জাহান মুক্তাফী বলেন, ‘সার্বিকভাবে আমাদের প্রস্তুতি শেষ। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের তৃতীয় তলায় ২৫টি এবং খেলার মাঠের গেস্টরুমে ২৫টি আইসোলেশন শয্যা স্থাপন করা হয়েছে।’

করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় ২০২০ সালের ১৯ মার্চ থেকে বন্ধ ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিকগুলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর