জোর করে হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ভিসি

সময় ট্রিবিউন | ৩ অক্টোবর ২০২১, ০৪:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো-ফাইল ছবি

জোর করে হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবরই খুলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল৷ তবে, যেসব শিক্ষার্থী জোর করে হলে প্রবেশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে৷

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে কেবল অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা অন্তত প্রথম ডোজ টিকার সনদ দেখিয়ে হলে ঢুকতে পারবেন৷ আজকের সভায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও দ্রুত সময়ের মধ্যে হলে তোলার বিষয়টি বিবেচনা করা হয়েছে৷ তবে, এটি কোভিড পরিস্থিতির ওপর নির্ভর করবে৷

গতকাল শুক্রবার দুপুরে অমর একুশে হলের তালা ভেঙে জোর করে ভেতরে প্রবেশ করেন একদল শিক্ষার্থী৷ হল প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম সৈয়দ শিক্ষার্থীদের বুঝিয়েও হল থেকে বের করতে পারেননি বলে জানান উপাচার্য।

এ ঘটনার এক দিন পর আজ শনিবার সন্ধ্যায় জরুরি সভা ডাকেন উপাচার্য৷

এদিকে শিক্ষার্থীরা বলছেন, হল বন্ধ থাকায় তাদের অনেককেই ঢাকার বিভিন্ন মেসে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ অক্টোবর হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু, যারা বিভিন্ন মেসে ছিল তাদেরকে মাসের প্রথম ৪ দিন সেখানে থাকার জন্য পুরো মাসের ভাড়া দিতে হবে৷ এজন্য তারা ১ অক্টোবর হলে উঠেছেন৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের