জাবিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান

জাবি সংবাদদাতা | ২ অক্টোবর ২০২১, ০২:৪৬

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের আয়োজনে এগ্রোভেট বায়ো সলিউশনের সহযোগিতায়প্রায় ৫০টি কুকুরকে ‘জলাতঙ্ক প্রতিষেধক টিকা’ প্রদান করা হয়েছে। এসময় আরো অন্তত ২০ টি কুকুরকে বন্ধ্যাকরণ করা হয়।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গিয়ে কুকুরদের টিকা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ কুকুরদের বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এনে চিকিৎসা দেওয়া হয়। এ টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে। ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয়ে কুকুরগুলোকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করেছি। এছাড়া অসুস্থ কুকুরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য স্থায়ী বন্ধ্যাকরণ করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের কুকুরগুলো যেমন নিরাপদ পরিবেশ পাবে তেমনি নিরাপদ থাকবে শিক্ষার্থীরা।"

তিনি আরো বলেন, "ডীপ ইকোলজি এন্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন সারাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার দুই বছরে সংগঠনটি নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছে। সারাদেশে শত শত স্বেচ্ছাসেবী গড়ে তুলতে পেরেছে এবং তাদের মাধ্যমে কয়েক হাজার বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করতে পেরেছে।" এ সময় উপস্থিত ছিলেন, পেট কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এইচ ইমরান, এগ্রোভেট বায়ো সলিউশনের পরামর্শক সিফাত আরা খানম, বাংলাদেশ ভেটেরিনারী এন্ড পেট কেয়ার নেটওয়ার্কের (বিভিপিএন) পরামর্শক মোহায়মেনুল হক পাদ্ম ও বাংলাদেশ ভেটেরিনারী পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিং ইনস্টিটিউটের ট্রেইনিং এন্ড ক্লিনিক্যাল সার্ভিসের পরিচালক শেখ মাসুদুর রহমান ও প্রভাষক মো. মনিরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর