বরিশাল বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা

ববি প্রতিনিধি | ১ অক্টোবর ২০২১, ০৩:৫৪

ছবিঃ সংগৃহীত

আগামীকাল শুক্রবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ভর্তি পরীক্ষা। এদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে এই ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথমবারের মতো এবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এতে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক ইউনিটে ৩ হাজার ৪২৫ জন, খ ইউনিটে ১ হাজার ৭৪১ জন, গ ইউনিটে ৪৭০ জন, ঘ ইউনিটে ৩ হাজার ১৩ জন এবং চ ইউনিটে ৪৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন দৈনিক মতবাদকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের কাছে সহযোগীতা চাওয়া হয়েছিল আমরা সবধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছি। ঢাবির ভর্তি পরীক্ষায় ব্যবস্থাপনাগত সহযোগীতা করবে বরিশাল বিশ্ববিদ্যালয়। 

সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সবধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢাবির এই পরীক্ষা সম্পন্ন করতে সহযোগীতা করবে। 

এবার পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭টি, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২টি, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪টি, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬টি আবেদন জমা পড়েছে। 

ক ইউনিটের পরীক্ষা ১ অক্টোবর, খ ইউনিট ২ অক্টোবর, গ ইউনিট ২২ অক্টোবর এবং ঘ ইউনিট ২৩ অক্টোবর। চ ইউনিটের পরীক্ষা এর মধ্যেই ৯ অক্টোবর হবে। ক, খ, গ ও ঘ ইউনিটে বহুনির্বাচনী ও লিখিত পরীক্ষা হবে। বহুনির্বাচনী পরীক্ষা হবে ৬০ নম্বরে ও লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরে। শুধুমাত্র চ ইউনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর