জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নিবে নোবিপ্রবি

সময় ট্রিবিউন | ২৩ জুন ২০২১, ২১:২৮

ছবি : ইন্টারনেট

সেমিস্টার পরীক্ষা জুলাই মাস থেকে অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনলাইনে পরীক্ষার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া চূড়ান্ত পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে পরীক্ষা শুরু হবে। মোট ৭০ নম্বরের পরীক্ষায় লিখিত ৩০ নম্বর, এমসিকিউ ১০ নম্বর এবং ভাইভায় ৩০ নম্বর থাকবে। মোট সময় থাকবে ৪ ঘণ্টা। লিখিত ও এমসিকিউর জন্য ১ ঘণ্টা ১৫ মিনিট সময় দেওয়া হবে। এরপর ১৫ মিনিটের মধ্যে পিডিএফ করে পাঠাতে হবে। লিখিত ৩০ এর মধ্যে ৮টি প্রশ্ন থাকবে, ৬টি প্রশ্নের উত্তর দিতে প্রতিটি প্রশ্নের মান থাকবে ৫। বাকী ২ ঘণ্টা ৩০ মিনিট ৩০ নম্বরের ভাইভা পরীক্ষা হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার শুরুতে ক্যামেরায় পুরো কক্ষ ভিডিওর মাধ্যমে দেখাতে হবে। পরীক্ষার খাতা ক্যামেরার সামনে রাখতে হবে, যাতে সবকিছু স্পষ্ট বোঝা যায়। আগামী ৩০ জুনের মধ্যে শিক্ষকরা অনলাইন পরীক্ষার প্রশিক্ষণ নিয়ে সেশন অনুযায়ী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের