জাবিতে বেড়েছে ঈদের ছুটি, ক্লাস শুরু ২১ এপ্রিল

জাবি প্রতিনিধি | ১ এপ্রিল ২০২৪, ২০:৪৮

ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি ৪ দিন বাড়িয়ে ১৯ দিন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ক্লাস ছুটি এবং ১৬ এপ্রিল পর্যন্ত অফিস ছুটি থাকবে।
 
সোমবার (১ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান। 
 
তিনি জানান, বিশেষ বিবেচনায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বিদ্যমান ১৫ দিনের ক্লাস ছুটি ৪ দিন বাড়িয়ে ১৮ এপ্রিল পর্যন্ত এবং ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১০ দিনের অফিস ছুটি ২ দিন বাড়িয়ে ১৬ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  
 
এর আগে,  গত ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৫ দিনের ছুটির ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷  এতে ঈদের পূর্বে পর্যাপ্ত ছুটি থাকলেও পরে ছুটি কম থাকায় শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়৷ তারই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর