দুইটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইফতার বন্ধের প্রতিবাদে ইবিতে গণ ইফতার

নূর ই আলম, ইবি প্রতিনিধি | ১৩ মার্চ ২০২৪, ২২:৫২

সংগৃহীত

বিভিন্ন ক্যাম্পাসে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গন ইফতার কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট খেলার মাঠে এই আয়োজনে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। এর আগে ১০ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টির ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরই প্রতিবাদস্বরূপ এই গণ ইফতার কর্মসূচি পালন করে নীরব প্রতিবাদ জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ইফতারে অংশ নেয়া শিক্ষার্থী মাহবুব বলেন, ইফতার হলো ইসলামের একটি এবাদত এবং সংস্কৃতি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইফতারের মধ্য দিয়ে একটা সম্প্রতির তৈরি হয়। কোথাও কোথাও ইফতার নিষিদ্ধ করে দেশ থেকে ইসলামী সংস্কৃতিগুলো বাদ দেয়ার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা আজকের এই আয়োজনের অংশ হলাম। আমরা চাই তারা যেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে ইফতার করার সুযোগ করে দেয়। ইফতারে অংশ নেয়া বৌদ্ধ ধর্মাবলম্বী মং ক্যাচিং মার্মা বলেন, এই খোলা মাঠে ইফতারের যে আয়োজন হয় তা সত্যি ই ভালো একটি উদ্যোগ। এতে সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে একটা সম্প্রতির পরিবেশ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে একত্রে বসে ইফতারে অংশ নিতে পারায় নিজের কাছেও খুব ভালো লাগছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর