কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি | ৪ মার্চ ২০২৪, ১০:৪৩

কুবির আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অঙ্গ সংগঠন আর্ট এন্ড হেরিটেজ সোসাইটি-২০২৪ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ মোতাছিম বিল্লাহ রিফাত ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

 
রবিবার (৩রা মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০১ নং ক্লাসরুমে সকাল নয়টায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
 
নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নির্বাচন শেষ হয় দুপুর একটায় এবং নির্বাচনের ফলাফল বিকাল দুইটায় প্রকাশ করা করা হয়।
 
তাছাড়া এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ইয়াকুব, কোষাধ্যক্ষ পদে মো: নাবিল হোসেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসমা আক্তার স্বর্ণা এবং কার্যনির্বাহী পদে নুসরাত জাহান, জান্নাতুন নাজরানা, সামিয়ানাজ স্বীকৃতি, ইসমাইল কাজী ও নিসাত তাবাসসুম নির্বাচিত হয়েছে। 
 
নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, 'নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করায় বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাতে চাই। প্রার্থীরাও কোন প্রকার সংঘাত ছাড়াই নির্বাচন প্রচার প্রচারণা সুন্দর ভাবে সম্পন্ন করেছে।'
 
নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মোঃ মোতাছিম বিল্লাহ রিফাত বলেন, 'সুষ্ঠু পরিবেশে এতো সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় ভোটারদের, যাদের আন্তরিক সহযোগিতায় আজ আমি আর্ট এন্ড হেরিটেজ সোসাইটির ভিপি হিসেবে নির্বাচিত হয়েছি। 
 
তিনি আরো বলেন, 'অতীতে বিভাগের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। সামনের দিনগুলোতেও বিভাগের সকল সহশিক্ষা কার্যক্রম এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাবো বলে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ভিপি হিসেবে আমার একটাই লক্ষ্য থাকবে তা হলো বিভাগের উন্নতি।'


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর