পাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্টাফ রিপোর্টার, পাবনা | ৩ মার্চ ২০২৪, ১৪:২০

পাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। 
 
রোববার (০৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও বেলুন উঁড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। 
 
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়।
 
তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করবেন। বিভিন্ন ইভেন্টে আগামী ৫ মার্চ সমাপনী খেলা অনুষ্ঠিত হবে। 
 
উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের অদম্য মনোবলের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। দৃঢ় মনোবল ও একাগ্রতা থাকলে জীবনে সাফল্য ও অগ্রগতি সম্ভব। সবার আন্তরিকতা নিয়ে খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলার ক্ষেত্রে আমাদের শারীরিক শিক্ষা দপ্তরকে আরও বেশি মনোযোগী ও ডেডিকেশন থাকতে হবে। শরীর ও মন গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ খেলাধুলায় আরও বাড়াতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে কাজ করলে যেকোনো অর্জনের কাছাকাছি পৌঁছানো সম্ভব। দায়িত্ববোধ ও শৃঙ্খলার মধ্য দিয়ে খেলায় অংশগ্রহণ করতে হবে। জীবনের প্রতিটি পদে নীতিবোধকে ধারণ করে আগাতে হবে।
 
বার্ষিক ক্রীড়া প্রতিযোতিার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। 
 
তিনি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সাথে সমন্বয় করা যেতে পারে। সবার সহযোগিতা ও আন্তরিকতায় খেলা শুরু হয়েছে এবং সম্মন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, জ্যেষ্ঠ শিক্ষক, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নাজমুল হোসেন’সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোছা. মিরা খাতুন।
#


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের