ইবিতে বিশুদ্ধ পানি প্ল্যান্ট ও সততা ফোয়ারা চালুর দাবিতে মানববন্ধন 

ইবি প্রতিনিধি | ২৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৫:৪৩

ইবিতে বিশুদ্ধ পানি প্ল্যান্ট ও সততা ফোয়ারা চালুর দাবিতে মানববন্ধন 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সৌন্দর্য বর্ধনকারী সততা ফোয়ারা এবং বিভিন্ন অনুষদের নিচের পানির প্ল্যান্ট পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে প্রসাশনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

 
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় প্রসাশন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থীদের হাতে, ‘সততা ফোয়ারা পুনরায় চালু চাই’ ভিসির দোয়ারে টোকা মারুন, সততা ফোয়ারা চালু করুন’ ইবির সৌন্দর্য সততা ফোয়ারা অনিবার্য ’, ‘পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই, শিক্ষার্থীদের থাকার পরিবেশ চাই,’ ‘নয় ছয় বাদ দিন সততা ফোয়ারায় পানি দিন ইত্যাদি দাবি সম্বলিত প্লে-কার্ড দেখা যায়। মানবন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
 
এসময় মেজবাহ নামের এক শিক্ষার্থী বলেন, কোনো লুকোচুরি হবে না, সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ২৪ ঘন্টার মধ্যে চালু করুন। বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করুন। অতি দ্রুত ব্যবস্থা করে কার্যকর ভূমিকা নিন। না হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
 
কর্মসূচিতে অংশগ্রহণকারী জেরিন বলেন, প্রশাসনের অবহেলা জন্য অকেজো হয়ে আছে। কয়েকবার দেখা করছি কাজ হয়নি, তাই মানাববন্ধন। আন্দোলন অব্যাহত থাকবে ঠিক না হওয়া পর্যন্ত। 
 
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বনি আমিন বলেন, এটা সুনামধন্য প্রতিষ্ঠান, দুর্নীতিগ্রস্থ মানুষ আছে তা দূর করে সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, যারা পরিবেশ নষ্ট করতে চায় তাদের শক্ত হতে জবাব দেব।
 
এ বিষয়ে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মানববন্ধনে আমি উপস্থিত ছিলাম। তাদের দাবির সাথে আমরাও একমত। বিষয়টি মানববন্ধনের পরপরেই প্রধান প্রকৌশলীর সাথে কথা বলে প্রক্রিয়াধীন রয়েছে। খুব দ্রুতই এর সমাধান নিশ্চিত হবে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর