পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক জাহিদ

সাজ্জাদুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি | ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৫৬

পাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক জাহিদ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এ প্রথমবারের মত কার্যনির্বাহী কমিটি -২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ‘দৈনিক কালের কণ্ঠ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে ‘দৈনিক কালবেলা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. কামাল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিশনার ড. নাজমুল হোসেন, ফারুক হোসেন চৌধুরী ও উজ্জ্বল কুমার বিশ্বাস ছাড়াও পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।

সাত সদস্য বিশিষ্ট কমিটিতে দপ্তর সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের নাজমুল হুদা শিথিল, কোষাধ্যক্ষ পদে দৈনিক সকালের সময়ের মিন শাহরিয়ার নিলয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে স্বদেশ বার্তার সাব্বির ইফতেখার সাকিব জয়ী হয়েছেন। এছাড়াও কার্যকরী সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ বুলেটিনের এমরান হোসেন তানিম ও দ্যা ডেইলি ক্যাম্পাসের মোজাহিদ হোসেন নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, সাতটি পদের জন্য পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি এবং কোষাধ্যক্ষ এর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের