পাঠাভ্যাস গড়ে তুলতে ইবি ছাত্রলীগের উদ্যোগ: 'অসমাপ্ত আত্মজীবনী' উপহার 

ইবি প্রতিনিধি | ৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:০৪

পাঠাভ্যাস গড়ে তুলতে ইবি ছাত্রলীগের উদ্যোগ: 'অসমাপ্ত আত্মজীবনী' উপহার 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের বই পাঠের অভ্যাস গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে বই বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। কর্মসূচির আওতায় প্রথম ধাপে বঙ্গবন্ধুর লেখা ❝অসমাপ্ত আত্মজীবনী❞ বই বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
 
রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে বইটি বিতরণ করা হয়৷ 
 
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, রতন রায়, মেজবাহুল ইসলামসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন হল ও ইউনিটের নেতাকর্মীরা।
 
বই বিতরণ কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু তার সারা জীবনের রাজনৈতিক ইতিহাস লিখে গেছেন অসমাপ্ত আত্মজীবনী বইটিতে। আমরা তরুন প্রজন্মের কাছে এই বই পৌছে দিতে চাই যেন শিক্ষার্থীরা এই বই থেকে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারে; বঙ্গবন্ধু কে ধারন করতে পারে এবং তার মতো করে জীবন আদর্শে নিজেকে তৈরী করতে পারে। 
 
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের পুরোটা সময় স্বদেশের মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার সংগ্রামী জীবনের লিপিবদ্ধ করে গেছেন "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটিতে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বইটি শিক্ষার্থীদের উপহার দিচ্ছি যাতে তারা একটি জাতি গড়ার পেছনে জাতির পিতার যে অবদান, তা জানতে পারে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর