জাবি প্রেসক্লাবের নির্বাচন ২৮ জানুয়ারি

জাবি প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২৪, ১৯:৪৫

জাবি প্রেসক্লাবের নির্বাচন ২৮ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি। সংগঠনটির গঠন্তন্ত্রের ১৭ নং ধারায় বর্ণিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছে।
 
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।
 
জাবি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১০ নং ধারায় বর্ণিত নীতিমালা অনুসারে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, গ্রন্থাগার সম্পাদক ও কার্যকরী সদস্য-১ ও কার্যকরী সদস্য-২ মোট ৯টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
নির্বাচনী তফসিল অনুযায়ী চুড়ান্ত ভোটার তালিকা আজ সকাল ১১টায় প্রকাশিত হয়েছে। আগামীকাল ২৪ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাবি প্রেসক্লাব কক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলবে। বিকাল ৫টায় নির্বাচনী বৈধ তালিকা প্রকাশিত হবে। পরদিন ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করতে পারবে। এদিন বিকাল ৪ টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৮ জানুয়ারি (রবিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে সকাল সাড়ে ৯ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওইদিন বেলা ১ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
 
নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, যেকোনো প্রতিষ্ঠানের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য একটি ফ্রি-ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় জাবি প্রেসক্লাব যথাসময়ে নির্বাচনের আয়োজন করেছে। গঠনতন্ত্র অনুযায়ী এবং সংগঠনের সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় একটি স্বচ্ছ ও স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কিছুদিন আগেই এক যুগ পূর্তি করেছে।
 
এছাড়াও নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক এবাদুল্লাহ খান এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক আ জ ম উমর ফারুক সিদ্দিক দায়িত্ব পালন করবেন। নির্বাচনে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য সচিবের দায়িত্ব পালন করবেন জাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমন মাহমুদ।
 
এসময় অন্যান্যের মধ্যে জাবি প্রেসক্লাবের সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাসিব সোহেল, সহ-সভাপতি মোসাদ্দেকুর রহমান ও যুগ্ম সম্পাদক নোমান বিন হারুনসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের