গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি না নেয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির 

ইবি প্রতিনিধি | ২৩ জানুয়ারী ২০২৪, ১৯:১৩

গুচ্ছ প্রক্রিয়ায় ভর্তি না নেয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির 

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩দিনের মধ্যে এককবাবে ভর্তি কার্যক্রম শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি পরীক্ষায় শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে তারা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে। কিন্তু রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হয়েছিল। রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, এখনো হাতে সময় আছে। সময় বলে দিবে কি সিদ্ধান্ত হবে। তবে গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলা হয়েছিল যেসকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আওতায় পরীক্ষা নিতে সম্মত আছে তারা চাইলে এতে অংশগ্রহণ করতে পারে। এখানে একটি ইঙ্গিত পাওয়া যায় যে যারা অনিচ্ছুক তারা চাইলে অংশগ্রহণ নাও করতে পারে। এটি সাংঘর্ষিক হবে না।
 
নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণ জানতে চাইলে বলেন, দীর্ঘসূত্রিতা, আর্থিক অস্বচ্ছলতা, এমনকি গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিতে নিতে প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার কিংবা আরও বেশি সময় বিলম্ব হয়ে যায়।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর