ট্রেন্ডস ইন ইলেকট্রনিকস এন্ড হেলথ ইনফরম্যাটিকস শীর্ষক

জাবিতে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

জাবি প্রতিনিধি | ২০ ডিসেম্বর ২০২৩, ২১:২৪

জাবিতে ট্রেন্ডস ইন ইলেকট্রনিকস এন্ড হেলথ ইনফরম্যাটিকস শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘ট্রেন্ডস ইন ইলেকট্রনিকস এন্ড হেলথ ইনফরম্যাটিকস’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে৷ দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ কনফারেন্সের আয়োজন করেছে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ।

বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের গ্যালারি কক্ষে কনফারেন্সের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

এসময় বক্তারা স্বাস্থ্যসেবায় ইলেকট্রনিকস ও স্বাস্থ্যসেবায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাবহারের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় আধুনিক ইলেকট্রনিকস ব্যবহার করে রোগ নির্ণয় ও স্বাস্থ্যসুরক্ষার নানা দিক উঠে আসে। সফটওয়্যার বা অ্যাপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়ে জনসাধারণকে স্বাস্থ্যসুরক্ষার আওতায় নিয়ে আসার সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন তারা।


কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, আইসিটি ও তথ্যপ্রযুক্তির অগ্রগতির ক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান প্রশংসনীয়। এসময় আধুনিক ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং কিভাবে এর মাধ্যমে স্বাস্থ্য সেবা সহজ প্রাপ্য হবে তা সম্মেলনে উপস্থাপিত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন তিনি৷


গাণিতিক ও পদার্থ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ আহমদের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে কনফারেন্সে বক্তব্য রাখেন রাজস্থানের অ্যামিটি ইউনিভার্সিটির অধ্যাপক কানাদ রায় ও জাপানের ন্যাশনাল ইন্সটিটিউট অব ম্যাটারিয়ালস সায়েন্সের ড. অনির্বাণ বন্দোপাধ্যায়।


কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, আইসিটি ডিভিশনের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার প্রমুখ।


উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আই আইটি-জেইউ) পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার। দুইদিন ব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের