বিজয় দিবসে ইবির শেখ হাসিনা হলে বিদায়ী সংবর্ধনা প্রদান

ইবি প্রতিনিধি | ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৭

বিজয় দিবসে ইবির শেখ হাসিনা হলে বিদায়ী সংবর্ধনা প্রদান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে হলটির টিভি রুমে এটি অনুষ্ঠিত হয়। 

এসময় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। 
 
এসময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা এবং বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।
 
এসময়, প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকে যারা নবীন শিক্ষার্থী তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এখান থেকে বের হয়ে গিয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন। আমরা আজকে যাদের বিদায় দিচ্ছি তাদের প্রত্যেককে কারিগর হিসেবে পাঠাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় আপনাদের ৫ বছর ধরে দিয়েছে, আমাদের প্রত্যাশা যে আপ্নারা ভবিষ্যতে এই জাতিকে দিবেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে দিবেন এবং দেশের বিভিন্ন ভালো কাজে আপনারা অবদান রাখবেন। যেখানেই যাবেন সেখানে আপনারা এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে নিজেদের মনুষ্যত্বকে জাগিয়ে দিয়ে এক সুন্দর ভবিষ্যত বাংলাদেশ গড়ার কারিগর হবেন।
 
আলোচনা পর্ব শেষে হলটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের