জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাবি প্রতিনিধি | ১৫ ডিসেম্বর ২০২৩, ০৭:১৬

জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। 
 
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। 
 
 
এসময় উপ—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন হল প্রভোস্ট, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এবং অন্যান্য পেশাজীবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। 
 
 
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য ১৯৭১ এর ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর পরিকল্পিতভাবে মানব ইতিহাসে বর্বরোচিত ও নজির বিহীন নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করেন। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহিদদের আত্মার মাগফেরাত কামনা করেন। উপাচার্য  সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহবান জানান। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের