রাবির রোভার স্কাউটের সভাপতি হেদায়েত, সম্পাদক রিয়াজুল

ক্যাম্পাস ডেস্ক: | ২৩ জুলাই ২০২৩, ২০:৩০

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোভার স্কাউট গ্রুপের ৪৪তম ইউনিট কাউন্সিলের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হেদায়েত উল্লাহ পাঠানকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) রোভার ডেন প্রাঙ্গণে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ১ আগস্ট থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হবে।

কমিটির সভাপতি হেদায়েত উল্লাহ পাঠান বলেন,‘জীবনের সোনালী সময়ের বিনিময়ে জীবন খাতায় অনেক সোনালী অর্জন যুক্ত করে দিয়েছে রাবি রোভার স্কাউট গ্রুপ। গত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে রোভারদের আশা আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রতিফলন ঘটানোর চেষ্টা করেছি। যে কাজগুলো সম্পাদক থাকাকালীন সময়ে করা সম্ভব হয়নি এখন সভাপতি হিসেবে তার পূর্ণতা দিতে চাই।’

নবগঠিত কমিটির উদ্দেশ্যে গ্রুপ সম্পাদক অধ্যাপক মহা. নাসিম রেজা বলেন,‘রোভার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। দেশ ও সমাজের ক্রান্তি লগ্নে যেকোনো দুর্যোগ মোকাবেলায় রোভার সদস্যরা সর্বদা এগিয়ে আসে। নবগঠিত ইউনিট কাউন্সিলের নতুন নেতৃত্ব তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর