মার্কিন যুক্তরাষ্ট্রে দর্শক পুরস্কার পেলেন নির্মাতা রওনাকুর সালেহীন

জবি প্রতিনিধি | ২৮ মে ২০২৩, ২৩:২৪

ছবিঃ সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফিল্ম ফেস্টে দর্শক প্রিয়তার পুরষ্কার জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'HIV Girl'। তিন মিনিটের এই চলচ্চিত্রটি নির্মাতা রওনাকুর সালেহিন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে সুপরিচিত ফিল্ম ফেস্ট “ভিডিও কন্টেন্ট ফেস্ট 3 Generation”এ ফিল্মটিকে এই পুরষ্কার দেয়া হয়েছে। যারা তাদের দেশ ও বিশ্বের জন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে ভিউজুয়াল কাজ করে এবং সুস্থ পৃথিবী গড়তে ও সুস্থ সামাজিক পরিবেশে মানুষকে পরিবর্তনের প্রভাবিত করে তাদের ফিল্মগুলোকে এই ফেস্টিভ্যালে পুরষ্কৃত করা হয়।

প্রতি বছরের মতো এ বছরও “3 Generation” তাদের উৎসব আয়োজন করলেও ১৪১ টি চলচ্চিত্রের মাঝে ১১ টি চলচ্চিত্র ফাইনলাইস্ট হলে সেই স্থানে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করে রওনাকুর সালেহীনের নির্মিত সাড়ে ৩ মিনিটের এক্সপ্রিমেন্টাল চলচ্চিত্র “HIV Girl”। শুধু তাই নয়, সেখানে ১১ টি চলচ্চিত্রের মাধ্যমে দর্শক পছন্দের পুরুস্কার অর্জন করে রওনাকুরের এই চলচ্চিত্র।

এই চলচ্চিত্রে দেখানো হয়েছে, একজন মেয়ে এইচ আইভি আক্রান্ত। যেখানে সে তার নিজের গল্প বর্ণনা করছে পেইন্টিং এর মাধ্যমে। আর কেন সে এইআইভি আক্রান্ত তাও বিস্তারিত পেইন্টিং এর মাধ্যমে ব্যাখা করা হয়। হরর সাফুকেশন বিজিএম এবং অদ্ভুদ সাউন্ড ডিজাইনের মাধ্যমে সাড়ে তিন মিনিট চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। চলচ্চিত্রের পেন্টিং আটিস্ট হিসেবে কাজ করেছে নুর এ জান্নাত এবং অভিনয়ে ছিলো তাহামিনা হক এনি। চিত্রনাট্য, চিত্রগ্রহণ, পোস্টপ্রোডাকশন ছাড়াও চলচ্চিত্রটি পরিচালনা করেছিন রওনাকুর সালেহীন।

এ ব্যাপারে রওনাকুর সালেহীন বলেন, “দেশের বাহিরে পুরস্কার অর্জন এটা সত্যি একজন নির্মাতার জন্য অনেক আনন্দের, আর সেটা যদি যুক্তরাষ্ট্রের মতন কোন দেশ থেকে দর্শক এওয়ার্ড হয় তা সত্যিই আনন্দের মাত্রা অনেকাংশ বাড়িয়ে দেয়। এবস্ট্রাক এবং এবিউস ফটো পেইন্টিং প্রট্রেট ভিত্তিক নির্মিত আমার এই চলচ্চিত্রের ছোট একটা বার্তা হচ্ছে মানুষ শরীরে নানা রোগ নিয়েও বেঁচে থাকতে পারে যদি তার মনোবল শক্তি প্রকট থাকে যদি সেই রোগ এইচ আইভিও হয়।’’

বর্তমান সময়ে বাংলাদেশের একজন তরুণ চলচ্চিত্র নির্মাতা রওনাকুর সালেহীন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি চিত্রগ্রাহক, চিত্রনাট্যকার, গীতিকার ও লেখক হিসেবে কাজ করছেন। বর্তমানে তার নির্মিত চলচ্চিত্র দেশের ওটিটিতে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও তিনি বিভিন্ন ফিল্ম ফ্যাস্টিভলের ফ্যাসিলেটর ও জুড়ি হিসেবেও কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর