বিভিন্ন সমস্যা দূরীকরণে ইবিতে আলোচনাসভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি | ২৪ মে ২০২৩, ২৩:৫৩

ছবিঃ সংগৃহীত

বিভিন্ন সমস্যা দূরীকরণের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে বুধবার (২৪ মে) দুপুরে প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

হল প্রভোস্টবৃন্দ এবং অফিস প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক প্রেরিত স্মারকলিপির ৩৩ দফা দাবি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. আকতার হোসেন, জিয়াউর রহমান হলের প্রভোস্ট ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ। এছাড়া গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক , চীফ মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।

সভায় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদেরকে নিজ সন্তানের মতো ভেবে আন্তরিকতার সাথে তাদের সমস্যা সমাধানের জন্য হল প্রভোস্টবৃন্দ এবং অফিস প্রধানদের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আগামীবার ভর্তির টাকা জমা দেয়ার জন্য শিক্ষার্থীদের যেন ব্যাংকে লাইনে দাঁড়াতে না হয় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া হলের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক ভূমিকা পালন করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর