কুবিতে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের পরীক্ষা সম্পন্ন

কুবি প্রতিনিধি | ২০ মে ২০২৩, ২০:০১

ছবি- সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট ১০ টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২০শে মে ) দুপুর ১২ টা থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১ টায় শেষ হয়।

কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, ১০ টি কেন্দ্রেই সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কেন্দ্রের বাইরে শাখা ছাত্রলীগ ও বিভিন্ন জেলাভিত্তিক ছাত্র সংগঠনগুলোর সহায়তায় পরীক্ষার্থীদের সহযোগিতায় বুথ বসানো হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য ছিল শাখা ছাত্রলীগের জয় বাংলা বাইক সার্ভিস। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ও বিএনসিসি সদস্যরা পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় দায়িত্ব পালন করেছে।

জান্নাতুল আফসারা আনিকা নামে এক পরীক্ষার্থী বলেন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। পরীক্ষার হলের পরিবেশ ভালো ছিলো। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ইংরেজি ও বাংলা সহজ ছিলো কিন্তু জিকে প্রশ্নটা কঠিন ছিলো।'

মোহাম্মদ হাসনাইন নামে এক পরীক্ষার্থী বলেন, ' পরীক্ষার হলে কোন সমস্যা হয়নি। প্রশ্নও ঠিকঠাক ছিলো আর ইংরেজি প্রশ্ন টা খুব সহজ হয়েছে বলে মনে হলো।'

কুবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, ' আমাদের সকল ধরনের প্রস্তুতি নেওয়া ছিলো। তাই কোন সমস্যা হয়নি। সবগুলো কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার ছিলো, সব মিলিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনও পর্যন্ত কোন কেন্দ্র থেকে কোন প্রকার অভিযোগ আসেনি। আর কত শতাংশ পরীক্ষার্থী আজ পরীক্ষায় বসেছে সেটা আরও কিছু সময় পর বলা যাবে। '

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম আবদুল মঈন বলেন, 'আমি সবগুলো হল পরিদর্শন করেছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পরীক্ষা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ফায়ার সার্ভিসের আগাম ব্যবস্থাও করা হয়েছে। সর্বোপরি, সুষ্ঠুভাবে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর