ইবি ছাত্রলীগের আয়োজনে শেখ হাসিনার 'স্বদেশ প্রত্যাবর্তন দিবস' পালিত

ইবি প্রতিনিধি | ১৭ মে ২০২৩, ২৩:৪৯

ছবি- সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৭ মে) সকাল ১১টায় আনন্দ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে শাখা ছাত্রলীগ।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের তত্ত্বাবধায়নে আনন্দ মিছিলটি
সংগঠনটির দলীয় ট্রেন্ট থেকে বের করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস্থ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা এসে ছাত্র সমাবেশে রূপ নেয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আল-আমিন, আরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হাসান ও ছাত্রলীগ নেতা শাহিন আলমসহ অন্যান্য নেতাকর্মী।

ছাত্র সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ১৯৮১ সালের আজকের এ দিনে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য এসেছিলেন। এ স্বদেশ প্রত্যাবর্তন প্রমাণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠায় ও দেশের মানুষের দুর্দিনে দেশনেত্রী শেখ হাসিনা সবসময় আস্থাশীল হয়ে থাকবেন।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকের দিনটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ ৬ বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মাতৃভূমিতে ফেরেন এবং দেশের জনগণ তাকে গ্রহণ করে নিয়েছে। তিনি আসতে পারায় আজকের বাংলাদেশ এভাবে উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর