প্রথম আলোর সাংবাদিকের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সময় ট্রিবিউন ডেস্ক | ৩১ মার্চ ২০২৩, ২৩:০৩

সংগৃহীত
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।  
 
আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিকেল পৌনে চারটা পর্যন্ত রাস্তার উভয় পাশে চলে এ অবরোধ। এতে দুই পাশে যানবাহনের লম্বা সারি দেখা যায়।
 
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, শামস ভাইয়ের নিঃশর্ত মু্ক্তি দাবিতে আজ আমরা এ অবরোধ কর্মসূচিতে এসেছি। তার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে সেটি যেন অতি দ্রুত প্রত্যাহার করা হয়। একইসঙ্গে ডিজিটাল সিকিউরিটি আইনের মতো একটি আইন যে আইনে সাংবাদিক, শিক্ষার্থী থেকে শুরু করে সবার মুখ বন্ধ করে ফেলা হয়, সবার স্বাধীনতা হরণ করা হয় সেই আইন বাতিলের দাবিতে আমরা আজ এখানে দাঁড়িয়েছি।
 
তিনি আরও বলেন, আগামী রোববারের মধ্যে যদি শামস ভাইকে মুক্তি দেওয়া না হয়, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবেই হোক আরও কঠোর কর্মসূচিতে অবস্থান নেবে।
 
ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল বলেন, দ্রবমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ মানুষ খেতে পারছে না। মানুষ না খেতে পেরে আত্মহত্যা করছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবেদন করার কারণে সাংবাদিক শামসকে রাতের আঁধারে গ্রেফতার করা হলো। এরকম বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? তাহলে আমরা স্বাধীনতা কবে পাবো?
 
অবরোধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের রাস্তা অবরোধের খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে গিয়েছি যাতে তাদের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সেখানে গিয়ে তাদের রমজানের দিনে জনমানুষের দুর্ভোগের কথা বিবেচনা করতে বলায় তারা সেটি বিবেচনায় নিয়ে অবরোধ উঠিয়ে নিয়েছে। অবরোধের ইস্যুটা যেহেতু রাষ্ট্রীয়, রাষ্ট্রই এটার সমাধান করবে।
 
এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর