বাকি বিক্রির চাপে নিঃস্ব হয়ে হল ছাড়তে হল ডাইনিং পরিচালকের

জাককানইবি প্রতিনিধি | ২৬ মার্চ ২০২৩, ০১:৪০

ছবিঃ সংগৃহীত

১০ লাখ টাকা বকেয়া রেখে নিঃস্ব হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অগ্নিবীণা হলের ডাইনিং পরিচালনার দায়িত্বে থাকা তারা মিয়ার।

ডাইনিংয়ের সবকিছু গুছিয়ে‌ খাবারের তালিকা লেখার বোর্ডে ‘আজ থেকে বিদায়-মো. তারা মিয়া' লিখে বিদায় নিয়েছেন তিনি। বকেয়া টাকা ফেরত পাবার আশায় উপরে লিখে গেছেন নিজের নাম ও মোবাইল নম্বর। যেন যারা বাকি খেয়েছেন তারা যোগাযোগ করে টাকা পরিশোধ করে দেন।

তারা মিয়া বলেন, 'আমার একমাত্র উপার্জনের উৎস ছিল ডাইনিং পরিচালনা। এটার ওপরই নির্ভর করেই পরিবার চলত। হঠাৎ করে এভাবে চলে যেতে হবে ভাবতে পারিনি। ২০২১ থেকে ২০২২ সালেই প্রায় ১০ লাখ টাকার খাবার বাকি খেয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে প্রায় ছয় লাখ টাকার মতো বকেয়ার হিসাব খাতায় লিখিত রয়েছে। আর বাকি টাকার হিসাব মৌখিকভাবে কিংবা বিভিন্ন প্যাডে লিখে রেখেছি।এর আগে ২০১০ সালেও এক বছর পরিচালনা করেছি। কিন্তু ২০২৩ সালে এসে হঠাৎ করে আমাকে ডাইনিং ছাড়তে বলা হলো। আমার ৯ লাখ ৮০ হাজার টাকা সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার মতো বাকি রয়েছে শিক্ষার্থীদের কাছে। এই টাকা আমি কীভাবে পাব? বিভিন্ন সময়ে অনেকজন একসঙ্গে এসে খাবার খেত। টাকা চাইলে বলত নেতা দিবে। কিন্তু সেই টাকা আজও পাইনি।'

তিনি আরও জানান, 'ডাইনিং পরিচালনা শুরু করার সময় কোনো চুক্তিপত্র দেওয়া হয়নি। পরে হল অফিসে বারবার চুক্তিপত্র চাইলেও আমাকে দিবে দিবে বলে আর দেয়নি। এখন হঠাৎ করে আমাকে ডাইনিং ছাড়তে বাধ্য করা হয়েছে। রাকিব ভাই আমাকে বিদায় দিয়ে দিয়েছে। সেক্রেটারি বলেছে, "আমার থাকার কোনো সুযোগ নেই যেন জিনিসপত্র গুছাই।"'

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিবের কাছে এই অভিযোগের ব্যাপারে জানতে চাইলে এমন অভিযোগ নাকচ করে বলেন, 'চুক্তিপত্র ছাড়া সে কীভাবে ডাইনিং পরিচালনা করে। আর চুক্তিপত্র দিবে হল প্রশাসন, আমি দেওয়ার কেউ না। যেহেতু তার চুক্তিপত্রই নেই সেহেতু তার এরকম অভিযোগ দেওয়ারও কোনো সুযোগ নেই। এরকম অভিযোগ না করে সামনাসামনি এসে বলুক।'

তিনি আরো বলেন, 'আমরা হল প্রশাসনের সঙ্গে বসে সমাধান করব। হল প্রশাসন যদি তাকে চুক্তিপত্র ছাড়াই থাকতে দেয়। সেক্ষেত্রে এখানে আমরা কে কথা বলার? আর মৌখিকভাবে এত টাকা কীভাবে হয়? সে কার কার কাছে টাকা পায় সামনাসামনি এসে বলুক। আর আমি হলেই থাকি না তাহলে আমি তাকে হল ছাড়তে বাধ্য করব কীভাবে?’

ডাইনিং পরিচালক তারা মিয়ার বিদায়ের ব্যাপারে অগ্নিবীণা হলের প্রভোস্ট কল্যাণাংশু নাহা বলেন, 'আমার আগের যিনি হল প্রভোস্ট ছিলেন তার সময়ে ডাইনিং পরিচালক নিয়োগ হয়। তার সঙ্গেই চুক্তি হওয়ার কথা। আমার সময়ে হলে আমি দিতাম। যেহেতু আমার সময়ে হয়নি তাহলে আমি তো চুক্তিপত্র দিতে পারি না। আর তারা মিয়া এত দিন ছিল বলে আমি তাকে থাকতে দিয়েছি। আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু তার অনেক টাকা বাকি পড়ার কারণে তিনি থাকতে পারছেন না। হল প্রশাসন রাখতে চাইলেও বাস্তবতার নিরিখে তিনি থাকতে পারেননি। এক্ষেত্রে আমরা কিছু করতে পারব না। নতুন যারা এসেছে তারা কাগজে-কলমে লিখিত ডকুমেন্ট পাবেন।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর