রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী, প্রতিবাদে প্রশাসন ভবন অবরোধ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ১২:৪৭

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ আল জাহেদ নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভদ্রা রোডের পাশে এ ঘটনা ঘটে। এরপর রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

ছুরিকাহত ওই শিক্ষার্থী বাংলা বিভাগের মাস্টার্সের অধ্যায়নরত। আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর সহপাঠী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে জাহেদ রাতের খাবার খেয়ে চারুকলা থেকে ভদ্রা যাওয়ার রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে টাকা চায়। এসময় তার কাছে থাকা ২০০ টাকা তাদের দিয়ে দেন। তারপর সে যেতে শুরু করলে দুর্বৃত্তরা সামনে গিয়ে জাহেদের কাছে আরও টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। চারুকলার পাশে থাকা cফাঁড়িতে সাহায্য চেয়েও তেমন সহযোগিতা পাননি তিনি। তাকে চার জায়গায় ছুরিকাঘাত করা হয়। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলেও পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এসময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। প্রশাসন শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে পুলিশ মোতায়েন কেন করা হয়েছে এ নিয়ে তাদের প্রশ্ন? তারা তাদের দায়িত্ব বাদ দিয়ে সারাদিন লুডু খেলায় ব্যস্ত থাকেন। জাহেদের মতো আর কত শিক্ষার্থীর রক্ত ঝরলে প্রশাসন ঠান্ডা হবে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত প্রশাসন ভবন ত্যাগ করবেন না বলে প্রশাসনকে জানিয়ে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক গণমাধ্যমকে বলেন, আমরা ওই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য রামেকে পাঠাই এবং ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করায়। আর পুলিশ বাহিনীর সঙ্গে কথা বলছি। ক্যাম্পাসের মতো একটা জায়গায় এমন ঘটনা কীভাবে ঘঠছে। সিসিটিভি ফুটেজ চেক করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রিমা থানার পুলিশ পরিদর্শক এস এম মাসুদ পারভেজ বলেন, আমরা সতর্ক রয়েছি। দোষীদেরকে আটক করতে আমাদের টিম এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর