'র‍্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধ দিবস' পালনের আহ্বান ছাত্রলীগের

ঢাবি প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৪৪

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে বছরের একটি দিনকে র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট ও বুলিং প্রতিরোধ দিবস হিসেবে পালনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে র‍্যাগিং ও যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক ক্যাম্পেন কর্মসূচির পথযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

সাদ্দাম হোসেন বলেন, র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য যে সমস্যা গুলো হচ্ছে এর কারণে সচেতনতামূলক সামাজিক আন্দোলনের অংশ হিসেবে আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাবো; যে, আপনারা বছরের একটি দিন ঠিক করুন যে দিনটিকে বাংলাদেশের ছাত্র সমাজ হ্যারসমেন্ট, বুলিং, র‍্যাগিং, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে। আমরা মনে করি একটি দিনকে যদি সচেতনতা মূলক প্রতিরোধ দিবস হিসেবে বেঁচে নিতে পারি তাহলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ আরো বেশি উন্নত হবে এবং সাংস্কৃতিক পরিবেশও উন্নত হবে।  
 
সমাবেশে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে এন্টি হ্যারাসমেন্ট, র‍্যাগিং সেল গঠন করতে হবে। আমরা বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রশাসন রয়েছে আপনারা এন্টি হ্যারাসমেন্ট সেল ও র‍্যাগিং সেল গঠন করুন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের প্রশাসনের প্রতি আলটিমেটাম দিতে চাই আপনারা অতিদ্রুত এন্টি হ্যারাসমেন্ট সেল ও এন্টি র‍্যাগিং সেল গঠন করুন। যদি এটি করা না হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর পরিপ্রেক্ষিতে দূর্বার আন্দোলন গড়ে তুলবে৷

সমাবেশে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাবির হল শাখা ও ঢাকা কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর