বিশ্বসেরা তালিকায় ১০৪ ধাপ এগিয়েছে কুবি

কুবি প্রতিনিধি | ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০১

ছবিঃ সংগৃহীত

বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রকাশিত তালিকায় ১০৪ ধাপ এগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বর্তমানে কুবির অবস্থান চার হাজার ৮২৯।

এশিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ১৯৮১ তম এবং দক্ষিণ এশিয়ায় কুবির অবস্থান ৪০৮ তম। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে ৪১ তম অবস্থানে আছে কুবি৷

স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা র‍্যাংকিং প্রকাশকারী প্রতিষ্ঠান 'ওয়েবমেট্রিক্স'-এ এই র‍্যাংকিং প্রকাশ করা হয়৷ মূলত মাদ্রিদে অবস্থিত স্প্যানিশ ন্যাশানাল রিসার্চ কাউন্সিলের উদ্যোগে একটি দল সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবে নিজেদের উপস্থাপন, গবেষণা আর্টিকেল ও সাইটেশনের মাধ্যমে অবদানের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করে৷

বিশ্ববিদ্যালয়ের এই অগ্রগতি সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমার এই বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরুতেই আমার লক্ষ্য ও উদ্দেশ্যই ছিল এর গবেষণায় মনোযোগ দেয়া৷ এর জন্য শুধু গবেষণা সংখ্যা নয়, হাই-কোয়ালিটি গবেষণা জার্নালে প্রকাশিত গবেষণাকে গুরুত্ব দিচ্ছি।

তিনি আরো বলেন, আমরা যদি এই ধারা চলমান রাখতে পারি এবং পাশাপাশি উন্নতির চেষ্টা করি তাহলে এমন বড় বড় সাফল্য খুব দ্রুত আমাদের হাতে আসবে৷



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর