খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি পেলেন ঢাবি'র ৪ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি | ৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:০৪

ছবিঃ সংগৃহীত

মাস্টার্স পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের ৪ জন মেধাবী শিক্ষার্থীকে 'খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৬ ফেব্রুয়ারি, সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।

বৃত্তিপ্রাপ্তরা হলেন মো. তামজিদ রায়হান, আমিরুল করিম তানিম, মো. ইব্রাহিম আল ইমরান এবং ফাহমিদা আহমেদ অন্তরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল কাদিরসহ কয়েকজন শিক্ষক ও দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত খোন্দকার লুৎফি রব্বানী এবং নাজমুন নেছার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁরা উভয়ই অসাধারণ মূল্যবোধের মানুষ ছিলেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপাচার্য সমাজ, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতিতে যথার্থ অবদান রাখতে তাদের প্রতি আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর