ঢাবিতে ৫দিনব্যাপী 'আমার ভাষার চলচ্চিত্র উৎসব' শুরু আগামীকাল থেকে

ঢাবি প্রতিনিধি | ৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২৪

ছবিঃ সংগৃহীত
 
২০০২ সাল থেকে আয়োজিত ‘‌আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ উৎসবের ২১তম আসর আগামীকাল (৫ ফেব্রুয়ারি) শুরু হয়ে চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রতিদিন চারটি করে সিনেমা প্রদর্শিত হবে। উৎসব চলাকালীন প্রতিদিন সকাল ১০টা, বেলা ১টা, বিকেল সাড়ে ৩টা এবং সন্ধ্যা ৬টায় পর্যায়ক্রমে সিনেমাগুলো প্রদর্শিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ভাষাশহীদদের স্মরণে, বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে ‘‌আমার ভাষার চলচ্চিত্র ১৪২৯’ আগামীকাল সকাল ১০টায় ঢাকা বিসশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) তে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

চলচ্চিত্র উৎসবে দেশের সিনেমাকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হবে। সে লক্ষ্যে আলমগীর কবির পরিচালিত ‘‌সীমানা পেরিয়ে’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে এ উৎসবে। উদ্বোধনী দিনে আরো প্রদর্শিত হবে শিবলী সাদিকের ‘‌আনন্দ অশ্রু’, মাহমুদ দিদারের ‘‌বিউটি সার্কাস’ ও মুহাম্মদ কাইউমের ‘‌কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

উৎসবের দ্বিতীয় দিন (৬ ফেব্রুয়ারি) থাকছে আমজাদ হোসেনের ‘‌গোলাপী এখন ট্রেনে’, শাহিন দিল-রিয়াজের ‘‌শিল্প শহর স্বপ্নলোক’ ও মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘‌হাওয়া’। এছাড়া দুপুরে ইয়াসমিন কবিরের প্রামাণ্যচিত্র ‘‌পরবাসী মন আমার’ এবং সুবর্ণা সেঁজুতির ‘‌ঢেউ’ ও মিতালী রায়ের ‘‌দূরে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে।

তৃতীয় দিন (৭ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে জহির রায়হানের ‘‌বেহুলা’, তপন সিংহের ‘‌বাঞ্ছারামের বাগান’, অভিনন্দন ব্যানার্জীর ‘‌মানিক বাবুর মেঘ’ ও আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘‌ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। ৮ ফেব্রুয়ারি থাকবে মৃণাল সেনের ‘‌ইন্টারভিউ’, বুদ্ধদেব দাশগুপ্তের ‘‌মন্দ মেয়ের উপাখ্যান’, অনির্বাণ ভট্টাচার্যের ‘‌বল্লভপুরের রূপকথা’ ও রায়হান রাফির ‘‌দামাল’।

উৎসবের শেষদিন থাকছে খান আতাউর রহমানের ‘‌আবার তোরা মানুষ হ’, ঋতুপর্ণ ঘোষের ‘‌চিত্রাঙ্গদা’, রুবাইয়াত হোসেনের ‘‌শিমু’ ও খন্দকার সুমনের সিনেমা ‘‌সাঁতাও’।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক ফারহান সাকিব আলভী বলেন, গত বছরের মত এবারো টিকিটের মূল্য ৫০ টাকা এবং প্রতিদিনের প্রথম প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবে। সিনেমা প্রদর্শনীর পাশাপাশি বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য রয়েছে চলচ্চিত্রের কলাকুশলীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আলোচনায় অংশগ্রহণের সুযোগ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর