ইউআইটিএস’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত

মমিনুল হক রাকিব | ১ জানুয়ারী ২০২৩, ০৯:৫২

সংগৃহীত

দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়- ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়।

আজ ৩১ ডিসেম্বর ২০২২ (শনিবার) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষামূলক ইন্ডাস্ট্রিয়াল ট্যুরটি অনুষ্ঠিত হয়।

পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ, কর্মক্ষেত্রের সাথে পরিচিতি ঘটাতে ও বাস্তবিক জ্ঞান আহরণের লক্ষ্যে ইউআইটিএস’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে এ ট্যুর আয়োজন করা হয়। আয়োজক দলের এবারের গন্তব্যস্থল ছিল নরসিংদী জেলার ঘোড়াশালে অবস্থিত পিএচপি ইস্পাত লিমিটেড’র ফ্যাক্টরি।

এতে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ তারিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মাহফুজ ইবনে মান্নান, সহকারী অধ্যাপক সারাবান তাহুরা, সহকারী অধ্যাপক মাকসুদা হক, প্রভাষক সুব্রত রয় এবং প্রভাষক রেদওয়ান উল ইসলাম।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ৭৫ জন শিক্ষার্থী এ ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশগ্রহণ করেন। ২৫ জনের একটি গ্রুপ করে তিনটি গ্রুপে বিভক্ত করা হয় শিক্ষার্থীদের। প্রতি গ্রুপে একজন শিক্ষক ও একজন প্রকৌশলীর মাধ্যমে ইন্ডাস্ট্রি পর্যবেক্ষণ ও তাদের কার্য প্রক্রিয়া এবং যাবতীয় কার্যক্রম সম্পর্কে সামগ্রিক ধারনা প্রদান করে।

পিএচপি ইস্পাত লিমিটেড’র নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিংসুক চ্যাটার্জী ও উক্ত ইন্ডাস্ট্রি ইনচার্জ, কর্মরত প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে নির্বাহী পরিচালক (অপারেশন্স) কিংসুক চ্যাটার্জীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর