শীর্ষ ৬০০ এর মধ্যে নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়, ৮০০ এর মধ্যে আছে ঢাবি ও এনএসইউ

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২২, ১১:৫৯

ছবিঃ সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ এ প্রথম ৬০০ এর মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। তবে প্রথম ৮০০ এর মাঝে রয়েছে দেশের দুইটি বিশ্ববিদ্যালয়। দুইটি বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে দেশের আরও ৩টি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এই ৩ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ হাজার ২০১ থেকে ১ হাজার ৫০০ এর মধ্যে।

বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এটি বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মোট ৫টি বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। আর এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়।'

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৩ এ ১০৪টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭৯৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

৪টি ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মক্ষমতা পরিমাপ করে করে এ তালিকা করা হয়েছে। এগুলো হচ্ছে শিক্ষা, গবেষণা, জ্ঞান স্থানান্তর এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের