মাদক মুক্ত কুবি গড়তে শক্ত অবস্থানে যাচ্ছে প্রক্টরিয়াল বডি

কুবি প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫০

সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) কেন্দ্রীয় খেলার মাঠ, শহীদ মিনার ও বিভিন্ন হল গুলোতে মাদকের আসর বসে এমন অভিযোগ অনেকদিন থেকেই করে আসছে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে এবার মাদক বিরোধী অভিযানে নেমেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। তাছাড়াও নেয়া হয়েছে নানা উদ্যোগ।

বিশ্ববিদ্যালয় সূত্রমতে জানা যায়, প্রক্টরিয়াল বডিতে যারা আছে তাদের একটা শিডিউল করে দেয়া হয়েছে। প্রতিদিন রাতে প্রক্টরিয়াল বডি টহল দিবে সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরাও সার্বক্ষণিক পাহারা দিবে।

এদিকে, প্রক্টরিয়াল বডি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনার সংলগ্ন একটা নিরাপত্তা চৌকি স্থাপন করার প্রস্তাব জানানো হয়েছে। এছাড়াও, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বহিরাগত প্রবেশেও সীমাবদ্ধতা থাকবে বলে জানিয়েছে প্রক্টরিয়াল বডি।

এই বিষয়ে জানতে চাইলে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, প্রতিদিন আমরা টহল দেয়া শুরু করেছি। গতকাল আমি নিজে টহল দিয়ে এসেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জিহাদ বলেন, প্রশাসনের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। প্রশাসনের এমন উদ্যোগের ফলে অনেকেই মাদক থেকে দূরে থাকবে এবং ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরে আসবে। আমি চাই প্রশাসনের এই অভিযান সবসময় অব্যাহত থাকুক।

উল্লেখ্য, গত ১৯জুন মাদক সেবনকালে একজন শিক্ষার্থী সহ মোট ৪ জনকে আটক করে প্রক্টরিয়াল বডি। তারপর আটককৃতদের কাছ থেকে সরবরাহকারীদের তথ্য আদায় করা হয়। পরবর্তীতে সেই তথ্যের প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডির অনুরোধে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এক বাড়ি থেকে গাঁজা সরবরাহকারী নার্গিস আক্তার নামক এক নারীকে গাজা সহ আটক করে পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর