শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন চাকরির ব্যবস্থা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৯

ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ছুটির দিনে বিভিন্ন ধরনের খন্ডকালীন কাজের সুযোগ প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

খন্ডকালীন কাজের সুযোগ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)তে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের অধীনে 'স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিট' প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগযোগ্য করে গড়ে তোলা এবং বিভিন্ন উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয় গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবে এই ইউনিট প্রতিষ্ঠা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'এই ইউনিট আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে খন্ডকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ প্রদানে কাজ করবে। বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে সংযোগ ঘটিয়ে ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বায়নের প্রতিযোগিতামূলক বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ, অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী মানবসম্পদে পরিণত করতে এই ইউনিট ভূমিকা রাখবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।'

ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. রেজাউল কবিরকে স্টুডেন্ট প্রমোশন এন্ড সাপোর্ট ইউনিটের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য,অধ্যাপক মো. রেজাউল কবিরের সঙ্গে যোগাযোগের মাধ্যম : ই-মেইল: [email protected] এবং মোবাইল নম্বর: ০১৯১৭৭৩৭৭৮৮। শিক্ষার্থীদের উক্ত দুই মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর