রাবির চারুকলা অনূষদের ফল বিপর্যয়ের অভিযোগ

আলিম খান ফারহান, রাবি প্রতিনিধি | ২৯ আগষ্ট ২০২২, ০৩:০৩

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকথার ইতিহাস বিভাগের পাঁচ শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর অভিযোগ উঠেছে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে।

২৮ আগস্ট সকাল ৯টার দিকে ফলাফল পুর্নমূল্যায়নের দাবিতে একাডেমিক ভবনে তালা দিয়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় বিভাগের পাঁচজন নিয়মিত ছাত্রকে ভর্তি কমিটির সদস্যরা ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেন। সমাধানের পথ খুঁজতে আন্দোলন নেমেছেন তারা। তবে নির্দিষ্ট কোন শিক্ষকের বিরুদ্ধে কোন অভিযোগ করেনি কোন শিক্ষার্থী।

পরীক্ষায় ফেল আসা শিক্ষার্থীরা হলেন, আব্রাহাম হাজদা খোকন, তাসনিয়া রহমান রিন্থি, মেহেদী হাসান পুলক, উইলিয়াম ও শাফিন।
ইসরাত হুমাইরা রাত্রি গনমাধ্যম কে জানান, 'আসলে আমাদের আন্দোলনটা হচ্ছে ফলাফল পুর্নমূল্যায়ন করার জন্য। পাঁচজন শিক্ষার্থীকে কেন ফেল করানো হলো এ বিষয়টা আমরা জানতে চাই। যারা ফেল করেছে এদের জীবন থেকে একটা বছর চলে যাবে এটা আমরা মানতে পারিনা। যতক্ষণ না এ বিষয়টা সমাধান হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।'

শিক্ষার্থীদের ফেল করানোর অভিযোগের বিষয়ে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর টিএম এম নূরল মোদ্দাসের চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের অভিযোগের প্রসঙ্গ নিয়েই আমরা জরুরী মিটিংয়ে বসেছি। আশা করছি সমাধান হবে।

তবে এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী জানান, 'ওদের সমস্যার কথাগুলো ভিসি স্যারের সাথে কথা বলতে হবে। ওদের বলেছি তোমরা তালা খুলে দাও অন্যান্য বিভাগের পরীক্ষা চলছে, ভোগান্তি হচ্ছে। আমরা সমস্যা সমাধানের পথেই এগোব।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের