রাবিতে অবৈধ দোকান উচ্ছেদ

আসিফ আজাদ সিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয় | ২৮ আগষ্ট ২০২২, ০৬:৩০

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় ক্যাম্পাসের অভ্যন্তরে যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) দুপুর ১টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এক বিশেষ অভিযানে এসব দোকান উচ্ছেদ করা হয়।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বর, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ অ্যাকাডেমিক ভবন, ড. মমজতাজ উদ্দিন আহমদ অ্যাকাডেমিক ভবনের সামনে অবৈধভাবে অবস্থিত প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সাথে বিভিন্ন দোকানে বিশ্ববিদ্যালয় থেকে নেয়া অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও প্রক্টরিয়াল টিম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম প্রমূখ।

এস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসের যত্রতত্র অবৈধ দোকান সরিয়ে নিতে তিন দিন সময় বেধে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দোকানদাররা নির্দেশনা না মানায় এসব দোকান উচ্ছেদ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ক্যাম্পাসকে সাজানো-গুছানো রাখার পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে যত্রতত্র অবস্থিত দোকান উচ্ছেদ করা হচ্ছে। কেননা সম্প্রতি এসব ভাসমান অবৈধ দোকান ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করছে। তাই এসব দোকান সরিয়ে দেয়ার জন্য তিন দিন সময় দেয়া হয়েছিল, কিন্তু তারা নির্দেশ না মানায় উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো বলেন, ক্যাম্পাসের সৌন্দর্য সংরক্ষণে দোকানপাঠ বসানোর বিভিন্ন পয়েন্ট নির্ধারণের পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সেই জায়গাতেই বৈধভাবে দোকানপাঠ বসানোর সুযোগ দেয়া হবে।

এরআগে, গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের যত্রতত্র অবৈধভাবে অবস্থিত সব দোকান সরিয়ে নিতে তিন দিন সময় দেয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে না নিলে উচ্ছেদের কথা জানানো হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর