জবিতে বিতর্ক কর্মশালা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

শিবলী নোমান, জবি প্রতিনিধি | ২৬ আগষ্ট ২০২২, ০১:৪৪

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর ১৬তম বিতর্ক কর্মশালা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। তরুণ বিতার্কিক বিনির্মাণ ও বিতর্কের নানা দিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই বিতর্ক কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

জেএনইউডিএস এর সভাপতি মো. সাঈদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ এবং প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন,' বিতার্কিকরা সুন্দর মনের মানুষ হয়, তারা বেশ সাহসিকতা, চতুরতার মাধ্যমে সরকারী, বেসরকারি দেশের সকল কাজে অবদান রাখে, তারা জীবনে কখনো থেমে থাকে না।
মুক্তমনের, প্রগতিশীল মানুষ তৈরির ক্ষেত্রে বিতর্ক ভূমিকা রাখে।'

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,'আমরা ঘন্টার পর ঘন্টা যে ডিবেট দেখি এটা করে আজকের এই নতুন প্রজন্ম। আমাদের ডিবেটিং সোসাইটি নতুন হলেও অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে। শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল পর্যায়েও আমরা সাপোর্ট দিবো। ভালো একটা ডিবেটিং টিম গড়তে আমরা যথাসাধ্য ইনভেস্ট করবো। যেন তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্যে সুনাম অর্জন করতে পারে।'

অনুষ্ঠান শেষে ১৫ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল ইসলামিক স্টাডিজ বিভাগ এবং বিজিত দল লোকপ্রশাসন বিভাগের বিতার্কিকদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট ও ডিবেটার অফ দ্যা ফাইনাল এর পুরস্কার লাভ করেন লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: আব্দুল মঈন খান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর