উপস্থিতি ৯৩.৮৫ শতাংশ

নোবিপ্রবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

শাহরিয়ার নাসের, নোবিপ্রবি প্রতিনিধি | ২১ আগষ্ট ২০২২, ০৩:৩০

সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৭০৮জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৬০৩ জন শিক্ষার্থী, উপস্থিতির হার ৯৩.৮৫ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১০৫ জন শিক্ষার্থী।

শনিবার (২০ আগস্ট) নোবিপ্রবি ক্যাম্পাসে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১, অডিটোরিয়াম ভবন এবং লাইব্রেরি ভবনের মোট ৩০টি কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ও পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইআইএসের পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

এ সময় নোবিপ্রবি উপাচার্য বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। আজ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং উপস্থিতির হারও অনেক বেশি। আমি ভর্তি পরীক্ষার সাথে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।’

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত ১৪টি উপ-কমিটি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, সাংবাদিকবৃন্দ ভর্তি পরীক্ষায় সহায়তা করছেন। এজন্য উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ গুচ্ছভূক্ত ২২টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৩ আগস্ট এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ২০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের