নিবন্ধন পেলো কুবি প্রেস ক্লাব সহ চার সংগঠন

কুবি প্রতিনিধি | ১৭ আগষ্ট ২০২২, ০৫:২৭

সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সহ মোট চারটি সংগঠনকে নিবন্ধন দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে ডেপুটি রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশ থেকে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ, ব্যান্ড দল প্লাটফর্ম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উদ্যোক্তাদের সংগঠন এন্ট্রপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ক্লাবকে নিবন্ধন দেয়া হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ বাসার ও সাফায়িত সিফাত যৌথভাবে বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে আমরা ক্যাম্পাসে কাজ করে যাচ্ছিলাম। এই যাত্রায় আমাদের নিবন্ধন ছিল না। আজ অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সামনের দিনেও অব্যাহত রাখবো।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনকে প্রশাসন নিবন্ধন দিয়েছে৷ প্রেস ক্লাবে যুক্ত থাকা সংবাদকর্মীরা তাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের