ছাত্রীকে মদ্যপান প্রস্তাবের অভিযোগ জবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

শিবলী নোমান, জবি প্রতিনিধি: | ৪ আগষ্ট ২০২২, ২১:৩২

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে মদ্যপানের প্রস্তাবের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান মুনের বিরুদ্ধে। মুন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী এবং ওই নারী শিক্ষার্থী নৃবিজ্ঞানের। 

বুধবার (৩ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ওই নারী শিক্ষার্থী অভিযোগ পত্র জমা দেয়। এসময় এ ছাত্রীর দুই সহপাঠীও নিরাপত্তা চেয়ে অভিযোগ পত্র জমা দেয়।

অভিযোগ পত্রে বলা হয়, মেহেদী হাসান মুন ওই নারী শিক্ষার্থীকে বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিল। মুন এ ছাত্রীকে মদ পান করার প্রস্তাবও দেয় বলে অভিযোগ পত্রে বলা হয়।

এছাড়া নৃবিজ্ঞানের এ ছাত্রীর দুই নারী সহপাঠী আজকের অভিযোগ পত্র জমা দেওয়ার স্বাক্ষী হওয়ায় নিরাপত্তা চেয়ে তাঁরাও অভিযোগ পত্র জমা দেয় প্রক্টর বরাবর।

এদিকে মুনও প্রক্টর অফিসে একটি অভিযোগ জমা দেয়। সেখানে সে জানায়, আজ সকালে তাঁকে ক্যাম্পাসের জুনিয়র মেয়েকে উত্যক্ত করার অভিযোগ এনে মারধর করে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের নওশের বিন আলম ডেভিড, গণিত বিভাগের ১৩ ব্যাচের জাহিদুল ইসলাম হাসান ও ১৪ ব্যাচের মাহথির আনান আলিফ। এমন অভিযোগ সে অস্বীকার করে এবং প্রমাণস্বরূপ সব প্রদর্শন করে। প্রশাসনের কাছে আবেদন জানায়, এ হামলার সুষ্ঠু তদন্ত করে বিচার করার জন্য। 

অভিযোগের বিষয়ে মুন বলেন, দীর্ঘদিন থেকে আমাকে ওই তিন মেয়ে ম্যাসেন্জারে নক দিত। আমি ক্যাম্পাসে গেলে আসলে আমাকে দেখলেই তাঁরা নানা ভঙ্গি করে স্লেজিং করত। কিন্তু আমি আজ মারধরের শিকার হয়ে যখন প্রক্টর অফিসে অভিযোগ দিতে চাই তখন দেখি ওই মেয়েরাই উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। 

এদিকে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে ওই নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে আবারও হাতাহাতিতে জড়িয়ে পরে মেহেদী হাসান মুনসহ তাঁর বন্ধুরা এবং সকালে মুনের ওপর হামলাকারীরা।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আজকের অভিযোগ পত্র গুলোর বিষয়ে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর