হাবিপ্রবি থেকে প্রথমবারের মতো অ্যামাজনে ডাক পেলেন খায়রুল বাসার

মশিউর রহমান, হাবিপ্রবি সংবাদদাতা | ২৮ জুলাই ২০২২, ২৩:২৯

সংগৃহীত

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল জায়ান্ট টেক কোম্পানি অ্যামাজনে ডাক পেয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মো. খায়রুল বাসার। তিনি কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী।

হাবিপ্রবি থেকে তিনিই প্রথম FAANG কোম্পানি গুলোতে চাকরির সুযোগ পেয়েছেন। বর্তমানে বিশ্বের ৫ টি টেক জায়ান্ট কোম্পানি ফেসবুক(মেটা), অ্যাপেল, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগলকে একসাথে FAANG বলা হয়। মো. খায়রুল বাসার অ্যামাজনের বার্লিন অফিসে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদানের সুযোগ পেয়েছেন। তিনি বর্তমানে বার্লিনের ক্যাপগেমিনি ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

এ ব্যাপারে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমি প্রথম বিশ্ববিদ্যালয় থেকে FAANG কোম্পানি থেকে অফার পেয়েছি। খুব ভালো লাগছে এবং অনেক এক্সাইটেড। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করার চেষ্টা করবো এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বজায় রাখবো। আমার এই সাফল্যের জন্য আমার পরিবার, শিক্ষক, সহপাঠী ও সহকর্মী সহ সকল শুভাকাংখীদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করছি সামনে বিশ্বের বড় বড় সব প্রতিষ্ঠানে আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা কাজ করার সুযোগ পাবে।

হাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক আদিবা মেহজাবিন নিতু উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি খবরটা শুনে ভীষণ খুশি হয়েছি। রফি (ডাকনাম) অনেক মেধাবী একজন শিক্ষার্থী ছিল। সে তার যোগ্যতা পরিশ্রম দিয়ে এই জায়গা অর্জন করেছে। তার এই অর্জন শুধু সিএসই ফ্যাকাল্টির জন্য গর্বের নয় এটা পুরো বিশ্ববিদ্যালয়ের গর্ব। তার জন্য অনেক শুভকামনা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের