রাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

রাবি সংবাদদাতা | ২৭ জুলাই ২০২২, ২১:৫২

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 'বি' ইউনিটে ৫৬০ টি আসনের বিপরীতে লড়বেন ৩৮ হাজার ৬২১ জন শিক্ষার্থী। সকাল ৯টায় প্রথম শিফটের (ব্যবসায়) পরীক্ষা শুরু হয়ে চলবে ১০টা পর্যন্ত। এরপর ১১ টা থেকে ১২ টা ( বিজ্ঞান ) , ১টা থেকে ২টা (মানবিক ) পর্যন্ত তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। গতকাল ৪ জনকে প্রক্সি দেওয়ার অপরাধে ৩ জনের প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূত সকল কার্যক্রম এড়াতে আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আজকে 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে। জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে স্কাউট ও বিএন‌সি‌সিরি সদস্যরা কাজ কর‌ছেন।

এদিকে, গতকাল মঙ্গলবার 'এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নিবন্ধিত পরীর্থীর সংখ্যা ছিলো প্রথম শিফটে- ১৬ হাজার ৮১০, দ্বিতীয় শিফটে- ১৬,৮০৯, তৃতীয় শিফটে- ১৬,৮০৯ ও চতুর্থ শিফটে ১৬,৮০৯ জন। গড়ে চার শিফটে উপস্থিতি ছিলো ৯০ শতাংশ।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর